একদিনে শনাক্ত ৬ হাজার ছাড়াল, মৃত্যু ৮১

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৪ ১৭:১৯:৫৫


দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৮ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৬ হাজার ৫৮ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৮৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩০ হাজার ৩৯১ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৪৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৩০০ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৬ হাজার ৭৮১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩ লাখ ৪৪ হাজার ৯০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৫০ লাখ ৭১ হাজার ২০৬ জন।

সানবিডি/এএ