বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৬ ১২:৪০:৩২
রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (২৬ জুন) সকালে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত বৃহস্পতিবার জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন শফিউদ্দিন আহমেদ। ওইদিনই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।
প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১০ জুন এক আদেশে বাংলাদেশের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নাম ঘোষণা করে।
সেখানে জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়।
খুলনার একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ লংকোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














