পোশাক কারখানা লকডাউনের আওতামুক্ত: বিজিএমই
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৬ ১৬:৩০:০৭
দেশে করোনার প্রকোপ রোধে ২৮ জুন থেকে কঠোর লকডাউনে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার পরিকল্পনা করেছে সরকার। তবে ঘোষিত এ লকডাউনে তৈরি পোশাক কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিজিএমই।
তারা বলছে, কারখানা খোলা থাকলে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করবে।
বিজিএমই এর মহাসচিব মো: ফয়জুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, লকডাউনে আমরা কারখানা খোলা রাখতে চাই। কারখানা খোলা থাকলে শ্রমিকরা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাই শ্রমিকদের স্বার্থে আমরা কারখানা খোলা রাখতে চাই।
সানবিডি/এন/ই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














