করোনায় আরও ৭৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৩৪
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-২৬ ১৮:০৩:৫৯
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩ জনে।
এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।
শনিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ হাজার জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৬২ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ১৭ জন ঢাকার। এছাড়া চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৯, খুলনায় ১৯, বরিশালে১, সিলেটে ৪, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ২৯ জন নারী। এদের মধ্যে ৪ জন বাসায় মারা গেছেন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪ হাজার ৫৩ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৩ জন এবং নারী ৪ হাজার ১০ জন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৫৫২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৮২ জন।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














