হিলিতে কেজিপ্রতি চালের দাম বেড়েছে ৩-৪ টাকা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৮ ১৪:২২:০৩


দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে সব ধরণের চালের দাম কেজিপ্রতি  ৩-৪ টাকা করে বেড়েছে। ধানের ঊর্ধ্বমুখী বাজারের কারণে চালের দাম বাড়ছে বলে দাবি মিলারদের। তবে ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছেন মিলাররা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দাম নিম্নমুখী রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে তারা।

হিলি বাজারে দেখা গেছে , সব দোকানে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। তা সত্ত্বেও সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম বেড়েছে। স্বর্ণা জাতের চাল ৪২ থেকে বেড়ে প্রতি কেজি ৪৫-৪৬ টাকায় বিক্রি হচ্ছে। রত্না জাতের চাল ৪৪ থেকে বেড়ে ৪৬-৪৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিনিকেট জাতের চাল ৫২ থেকে বেড়ে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একইভাবে অন্যান্য জাতের চালের দামও বেড়েছে।

সানবিডি/এনজে