‘লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৮ ১৬:৪২:৫৩
মহামারি কোভিড-১৯ এর সংক্রমণ রোধে আজ সোমবার (২৮ জুন) থেকে দেশব্যাপী শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন। আগামী ১ জুলাই থেকে চলবে সর্বাত্মক লকডাউন। তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল এম মফিদুর রহমান।
গতকাল রোববার দেশীয় এক ইংরেজি দৈনিককে তিনি জানান, লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চললেও অভ্যন্তরীণ রুটে চলবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনা চলছে।
সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু রাখার ব্যাপারে জোর দেন এই কর্মকর্তা।
এদিকে, আজ থেকে গণপরিবহন ও শপিংমল বন্ধ রেখে এবং অফিস-আদালতে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়ে সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। তবে গণপরিবহন না থাকায় অফিস যাতায়াত ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পরেন।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














