সহযোগী অধ্যাপক পদে ১০৮৪ শিক্ষকের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৯ ২২:০৩:৩২


বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১ হাজার ৮৪ জন সহকারী অধ্যাপককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করে আগের পদে দায়িত্ব পালন করবেন। মাউশি অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে করতে হবে।

পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে অর্থনীতি বিষয়ের ৭৩ জন, আরবির ৩ জন, আরবি ও ইসলামী শিক্ষার ২ জন, ইসলাম শিক্ষার ৭ জন, ইসলাম শিক্ষা ও সংস্কৃতির ৬৭ জন, ইংরেজির ৭৭ জন, ইতিহাসের ৬২ জন, উদ্ভিদবিদ্যার ৬৮ জন, কৃষি বিজ্ঞানের ৬ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, গণিতের ৬৫ জন, দর্শনের ৬৮ জন, পদার্থবিদ্যার ৮২ জন, পরিসংখ্যানের ৭ জন, প্রাণিবিদ্যার ৫৫ জন, বাংলার ৫৫ জন, ব্যবস্থাপনার ৭৩ জন, ভুগোলের ১৮ জন, মনোবিজ্ঞানের ৮ জন, রাসায়নের ৭৬ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৮১ জন, সমাজকল্যাণের ২৭ জন, সমাজ বিজ্ঞানের ১১ জন, সংস্কৃত বিষয়ের ২ জন, ফিসন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের ১ জন এবং হিসাববিজ্ঞানের ৬৫ জন রয়েছেন।

এ ছাড়া টিচার টেনিং কলেজের (টিটিসি) ইসলামী আদর্শ বিষয়ের ১ জন, ইংরেজির ২ জন, ইতিহাসের ২ জন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বিষয়ের ৪ জন, গার্হস্থবিজ্ঞানের ১ জন, গণিতের ২ জন, প্রফেশনাল ইথিক্স বিষয়ের ১ জন, বাংলার ১ জন, ভূগোলের ২ জন, রাষ্টবিজ্ঞানের ২ জন, বিজ্ঞানের ১ জন এবং শিক্ষা বিষয়ের ৫ জন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

প্রসঙ্গত, বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১৩ হাজারের কিছু বেশি কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের অধিকাংশ সরকারি কলেজে শিক্ষকতা করছেন।

সানবিডি/এএ