রাজধানীতে প্রয়োজন ছাড়া বের হওয়ায় দেড় শতাধিক গ্রেপ্তার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-০১ ১৫:৪৪:২১
দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আজ সকাল থেকেই শুরু হয়েছে কঠোর লকডাউন। আগেই নির্দেশনা ছিল লকডাউনে অপ্রয়োজনে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিধিনিষেধ অমান্য করায় গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৩০, মোহাম্মদপুরে ২৬, আদাবরে ১৮, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮, শেরে বাংলা নগর থানায় ৪৩ এবং হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ এসব তথ্য জানিয়েছেন।
এ সময় তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কার্যকর হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই পর্যন্ত।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














