খুলনা বিভাগে আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০৩ ১৫:২৪:৩৭


খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।এই সময়ে বিভাগের দশ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫৩৯ জনের। আজ শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।

এর আগে গত ২৯ জুন খুলনা বিভাগে করোনায় ৩২ জনের মৃত্যু হয়। এ দিন করোনা শনাক্ত হয় এক হাজার ২৭৭ জনের। এই বিভাগে গত ১ জুলাই সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ১ হাজার ২৪৫ জনের।

তিনি  আরও বলেন, সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৫৯ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৬৮ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৫২ জন।

সানবিডি/এনজে