ভোমরা স্থলবন্দরে ৩৬০ কোটি টাকা রাজস্ব ঘাটতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০৪ ১৪:১৬:২৬
মহামারি পরিস্থিতিতে ২০২০-২০২১ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৬০ কোটি ২২ লাখ টাকা। তবে ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ১৭৭ কোটি টাকা বেশি রাজস্ব অর্জন হয়েছে। এই বিশাল পরিমাণ রাজস্ব ঘাটতির কারণ হিসেবে করোনাভাইরাস মহামারীকেই দায়ী করছেন বন্দর-সংশ্লিষ্টরা।
তবে কভিড ব্যতীত অন্য অনেক কারণকে রাজস্ব ঘাটতির জন্য দায়ী বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা জানান, বোনাপোল বন্দরে বিভিন্ন পণ্য আমদানিতে অসম প্রতিযোগিতা ও বোনাপোল থেকে ভোমরা বন্দরে সুযোগ-সুবিধা কম থাকার কারণে রাজস্ব আহরণে এমন ঘাটতি তৈরি হয়েছে।
ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, রাজস্ব আদায়ে ঘাটতি হওয়ার মূল কারণ হচ্ছে বন্দরের অসম প্রতিযোগিতা। তিনি বলেন, পার্শ্ববর্তী বেনাপোল বন্দরে পণ্য আমদানিতে যে সুযোগ-সুবিধা ব্যবসায়ীদের দেয়া হয়, এখানে তা দেয়া হয় না।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














