রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-০৭ ১১:০৭:৫৭


রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল সোয়া ৯টার দিকে এই ভূমিকম্প হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল ।

অধিদপ্তরের ডিউটি অফিসার জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের লাখিপুরে পাঁচ দশমিক দুই মাত্রার এই ভূমিকম্প হয়। যা বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে।

সানবিডি/আরএইচ