ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-০৮ ১২:০৪:৫৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের অবরোধ এতে দুই মহাসড়কেই ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন এপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকরা। এতে দুই মহাসড়কেই ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পৌনে ১০টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।
বিষয়টি নিয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পোশাকশ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে রাস্তায় অবরোধ শুরু করলে যানজট তৈরি হয়। আমরা চেষ্টা করছি তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে।
সানবিডি / এন / আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














