ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-০৯ ১৫:২৭:৪৯


ফেরিতে সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)৷ কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

আজ শুক্রবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুলাই থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

এ ব্যাপারে জানতে চাইলে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এখন থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহণ বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

সরকার কঠোর লকডাউন আরোপ করার পরও নানা কৌশলে ফেরি ব্যবহার করে নদী পার হচ্ছিলেন মানুষ। ফলে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছিল। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে গেল নৌপরিবহণ মন্ত্রণালয়।

সানবিডি/আরএইচ