রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-০৯ ১৬:৩৩:২৯


নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্য তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৯ জুলাই) পৃথক শোকবার্তায় অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন তারা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একইসঙ্গে তারা ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৫৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

সানবিডি/এএ