হিলিতে ১ লাখ ১৮ হাজার টন গম আমদানি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-১০ ১৫:১৩:৩৩


চলমান মহামারি করোনার প্রকোপের কারণে সমুদ্রপথে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে গমের চাহিদা বেড়েছে। ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি করছেন বন্দরের আমদানিকারকরা। কৃষিপণ্যটির আমদানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এ বন্দর দিয়ে গত ছয় মাসে ৩ হাজার ১৬টি ট্রাকে সব মিলিয়ে ১ লাখ ১৮ হাজার ১২১ টন গম আমদানি করা হয়।

এ ব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই গম আমদানি অব্যাহত রয়েছে। জানুয়ারিতে ৩৫৫টি ট্রাকে ১৩ হাজার ৪৭৯ টন ও ফেব্রুয়ারিতে ৪৩৪টি ট্রাকে ১৭ হাজার ১৭ টন গম আমদানি করা হয়। তবে মার্চে আমদানির পরিমাণ কিছুটা কমে যায়। এ সময় ২৯০টি ট্রাকে ১১ হাজার ২৮২ টন এবং এপ্রিলে ২৪২টি ট্রাকে ৯ হাজার ৪৫৯ টন আমদানি করা হয় । মে মাসে আমদানি বেড়ে ৮৮৯টি ট্রাকে ৩৫ হাজার ৪০ টনে উন্নীত হয়। জুনে কিছুটা কমে ৮০৬টি ট্রাকে ৩১ হাজার ৮৪৩ টনে নেমে আসে। চলতি মাসে আমদানিতে আবারো ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে।

সানবিডি/এনজে