‘সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-১০ ১৮:২৮:৪৩
‘সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক’ এই স্লোগানে নিজেদের বেতনের টাকায় খাবার সামগ্রী বিতরণ করছে পুলিশ। ময়মনসিংহের পুলিশ ক্লাবে দুস্থ ও কর্মহীনদের মাঝে গত চার দিন ধরে মাত্র ১০ টাকার বিনিময়ে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।
গত বুধবার থেকে এ ত্রাণ কার্যক্রম চলছে। প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় গিয়ে তালিকা করে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এর মধ্যেই প্রায় ৫’শ মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আজ শনিবার (১০জুলাই) ১০০ জনকে খাদ্য দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান জানান, লকডাউন জুড়ে জেলা পুলিশের এই কর্মসূচি চলবে। কেউ যেন নিজেকে ছোট মনে না করেন সেজন্য ১০ টাকা নেওয়া হচ্ছে। কেউ টাকা দিতে না পারলেও খাদ্য দেওয়া হচ্ছে।
করোনাকালে দুস্থ ও কর্মহীনদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ সুপার।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














