২৫ শতাংশ রফতানি আয় বেড়েছে ভোমরা বন্দরে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১১ ১৪:২৬:১৯


মহামারি করোনার তীব্র প্রকোপের মধ্যেও সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রফতানি আয় বেড়েছে। গত এক বছরে এ বন্দরে ২ লাখ ১৬ হাজার ১৯২ টন বিভিন্ন প্রকার বাংলাদেশী পণ্য রফতানি হয়েছে, যার মূল্য ১ হাজার ৮৪৫ কোটি ১৩ লাখ টাকা; যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় অন্তত ২৫ শতাংশ রফতানি আয় বেশি। রফতানীকৃত এসব পণ্যের মধ্যে রাইস ব্র্যান অয়েল, মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, গার্মেন্টস বর্জ্য, নারকেলের শলা, প্রাণের জুস, লিচু ড্রিংস, প্রাণের চানাচুর ও চিপস অন্যতম।

এ ব্যাপারে বন্দরের রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুন্দরবন এজেন্সির স্বত্বাধিকারী দীপংকর ঘোষ জানান, করোনাকালীনও অন্যান্য বছরের তুলনায় সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে পণ্য রফতানি বেশি হয়েছে। তার প্রতিষ্ঠান নিয়মিত বাংলাদেশী বিভিন্ন প্রকার পণ্য রফতানি করে আসছে। এসব পণ্যের মধ্যে রয়েছে পাটের সুতলি, রাইস ব্র্যান অয়েল ও প্রাণ গ্রুপের কয়েক প্রকার পণ্য।

সানবিডি/এনজে