কোরবানির পশু কেনা-বেচায় অনলাইন প্ল্যাটফর্ম চালু

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-১১ ১৬:৪৮:৩৬


করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে কোরবানির পশু কেনা-বেচায় অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। রোববার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে খামারি ও ক্রেতাদের কোরবানির পশু অনলাইনে কেনা-বেচার জন্য অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এমন সময়ে এই সরকারি বার্তা এলো, যখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ইতোমধ্যে ঈদুল আযহা উপলক্ষে পাঁচ দিনের জন্য ১০টি পশুরহাট ইজারা দিয়েছে।

সানবিডি/আরএইচ