বিধিনিষেধ শিথিল হলেও খুলছে না বেসরকারি অফিস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১২ ১৭:২৫:১৮
চলমান কঠোর বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হলেও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। আর ভার্চুয়ালি সরকারি অফিসের কার্যক্রম চলবে।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।
চলমান লকডডাউন শেষে হতে আরও দুদিন বাকি। এর মধ্যেই লকডাউন শিথিলের সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে।
আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করার বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
কুরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














