সুয়েজ খালের বার্ষিক আয় ৫৮৪ কোটি ডলার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৩ ১৪:৩৯:২৯


২০২০-২০২১ অর্থবছরে (জুলাই-জুন) মিসরের সুয়েজ খালের আয় রেকর্ড ৫৮৪ কোটি ডলারে পৌঁছেছে। গত আর্থিক বছরে আয়ের পরিমাণ ছিল ৫৭২ কোটি ডলার। সম্প্রতি সুয়েজ খাল কর্তৃপক্ষ গত মাসে শেষ হওয়া আর্থিক বছরের এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

খাল কর্তৃপক্ষ বলেছে, মার্চে কনটেইনার জাহাজ আটকে যাওয়ার ঘটনার পরও চলতি বছরের প্রথম ছয় মাসে খালের উপার্জন প্রায় ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে গত বছরের প্রথমার্ধে আয় ছিল ২৭৬ কোটি ডলার।

গত মার্চে এভার গিভেন ছয়দিন ধরে খালটিতে আটকে ছিল। আর এতে বন্ধ হয়ে যায় বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটটি। মালিক ও বীমাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতায় পৌঁছার পর সুয়েজ খাল কর্তৃপক্ষ এ মাসের শুরুর দিকে জাহাজটিকে মুক্ত করে দেয়। সূত্র জানায়, সমঝোতার পর সম্প্রতি মিসরের একটি আদালতে ক্ষতিপূরণের জন্য কর্তৃপক্ষের দায়ের করা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

সানবিডি/এনজে