বিকেলেই মিলবে ট্রেনের টিকিট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১৩ ১৪:৪৫:৫৩
আজ বিকেল ৫টা থেকে অনলাইনে ট্রেনের টিকিট পাওয়া যাবে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ৩৮ জোড়া আন্তঃনগর, ১৯ জোড়া মেইল ও কমিউটার দিয়ে শুরু হচ্ছে এবারের ট্রেনযাত্রা।
মঙ্গলবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে।
ট্রেনে চলাচলকারী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। যার মধ্যে রয়েছে- প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে। সব অগ্রীম টিকিট যাত্রার পাঁচ দিন আগে যাত্রীরা কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
নির্দেশনার মধ্যে আরও রয়েছে- কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














