করোনায় আরও ২০৩ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-১৩ ১৭:১৮:৫১


দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৮৪২ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে।

মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (১২ জুলাই) ২২০ জনের মৃত্যু হয়। রোববার (১১ জুলাই) মারা যান রেকর্ড ২৩০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩ হাজার ৬৩১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৭৫৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ জন ১৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬১ জন। এছাড়া খুলনায় ৫৩, চট্টগ্রামে ৩০, রাজশাহীতে ২৭, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ১৩২ জন পুরুষ এবং ৭১ জন নারী।

সানবিডি/এএ