ফেনীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
প্রকাশ: ২০১৬-০১-২০ ১১:০৮:৫৭
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীরদীঘি এলাকায় ট্রাকের চাপায় পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
আহত মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন জানান, রাতে টহল দেওয়ার সময় পুলিশ ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনিসহ পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম, এনামুল হক ও হারুন উর রশিদ মারাত্মক আহত হন। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক কনস্টেবল রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য দুই পুলিশ সদস্য এনামুল হক ও হারুন উর রশিদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) সালাউদ্দিন পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













