“কুরবানী কালে স্বাস্থবিধি ও খাদ্য নিরাপত্তা” ক্যাম্পেইনে মিডিয়া পার্টনার বাণিজ্য প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১৪ ১২:০২:২৭
একদিকে চলছে মহামারী অপরদিকে চলে আসছে পবিত্র ঈদ উল আজহা। বর্তমান এই পরিস্থিতিতে জনগণের মাঝে স্বাস্থবিধির বাড়তি সচেতনতা সহ পুষ্টি ও খাদ্যাভাস নিয়েও সচেতন হতে হবে।
এই উদ্দেশ্যে বিডি ইভেন্ট এক্সপ্রেস ও নিউস৩৬০বিডি যৌথ উদ্যোগে “স্বাস্থবিধি মেনে চলি সুস্বাস্থ্যে জীবন গড়ি” এই স্লোগান দিয়ে শুরু হলো ক্যাম্পেইন।
এই۔ ক্যাম্পেইন এর বাস্তবায়নের সহযোগিতায় এগিয়ে এসেছে আরম্যাক সার্ভিসেস লিমিটেড।
“সমাজ সেবা মূলক ভালো কাজের জন্য যুব সমাজ এর যেকোনো ভালো সামাজিক কার্যক্রমের উদ্যোগে সবসময় এভাবে আমরা পাশে থাকবো” বলেছেন কোম্পানির চেয়ারম্যান।
চুক্তির সময় উপস্থিত ছিলেন আরম্যাক সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান মেজর খন্দকার নুরুল আফসার (অব:), ক্যাম্পেইন আয়োজক কমিটির পক্ষ থেকে এম۔ সাফাক হোসেন, সাথে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সুমাইয়া জামান ও প্রমুখ। এই ক্যাম্পেইন এর মিডিয়া পার্টনার বাণিজ্য প্রতিদিন।
সানবিডি/এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














