লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-১৬ ১৭:১০:১২


ঈদুল আজহার সময় যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (১৬ জুলাই) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের সুবিধার্থে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে বলে বিআইডব্লিটিএ থেকে জানা গেছে।

গত ১৪ জুলাই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, শিথিল বিধিনিষেধের মধ্যে চলাচলের সময় লঞ্চের ডেকে করা মার্কিং অনুযায়ী যাত্রীদের বসতে হবে বলে।

সানবিডি/এএ