সিনোফার্মের ২০ লাখ ভ্যাকসিন আসছে আজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৭ ১৪:১৩:০৩


মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে চীনের সিনোফার্মের তৈরি ২০ লাখ ভ্যাকসিন দেশে আসছে আজ।দুটি পৃথক বিমানে ভ্যাকসিনগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। আজ  শনিবার ১৭ জুলাই রাত ১১ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ লাখ ভ্যাকসিন পৌঁছাবে।

এরপর রোববার ১৮ জুলাই রাত ৩ টায় সিনোফার্মের আরো ১০ লাখ ভ্যাকসিন দেশে আসবে।  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে মোট ২০ লাখ ভ্যাকসিন গ্রহন করবেন।

সিনোফার্মের ভ্যাকসিন আসার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সানবিডি/এনজে