রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা কামনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৭ ১৫:১৬:২৬
মিয়ানমার থেকে বাস্ত্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার (১৭ জুলাই) উজবেকিস্তানের তাসখন্দে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে এই সহযোগিতা চান ড. মোমেন। তিনি বাংলাদেশের কঠিন সময়ে পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।
তাসখন্দে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশে দুটি পরমাণু প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। দুই মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














