ঈদ সামনে রেখে বেড়েছে পেঁয়াজ আমদানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৮ ১৮:৩৩:০৬


আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বেড়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি।দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে আসছে পেঁয়াজ। সপ্তাহে ৩৫-৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, বাংলাদেশ সরকার পেঁয়াজ আমদানির অনুমতি এবং পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার (আইপি) করায় স্থলবন্দর দিয়ে আমদানি চলছে।

আজ রোববার হিলি স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, বন্দরে পেঁয়াজ আমদানি একাধারে চলছে। আমদানির পরিমাণ কিছুটা ওঠানামা করছে। তবে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে বলে জানায় বন্দর সূত্র।

সানবিডি/আরএইচ