রেকর্ড ২৩১ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৯ ২০:৪০:৩৩


মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৩২১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে। আর এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হলো ১৮ হাজার ১২৫ জনে।

সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সানবিডি/এনজে