ঈদের আগে ১২৬ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স আহরণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৯ ২০:৫৩:২৩
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরই দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা।এবারও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।
ঈদুল আজহার আগে চলতি জুলাই মাসের প্রথম ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার বা ১০ হাজার ৭০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন মতে, জুলাইয়ের ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর তার আগের মাস গত জুনে ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠান।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














