ঈদের দিন ১৭৩ জনের প্রাণ কেড়ে নিলো করোনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২১ ২১:২৩:৩৮
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৭৩ জনের প্রাণ কেড়ে নিলো করোনা। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪৯৮ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৬১৪ জন। এর আগের দিন ১১ হাজার ৫৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে।
আজ বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














