আরও ১৮৭ জনের প্রাণ ঝরে গেল করোনায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২২ ২১:৫১:০৩
গত ২৪ ঘন্টায় আরও ১৮৭ জনের প্রাণ ঝরে গেল মহামারি করোনায়। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৬৮৫ জনে।
এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৯৭ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে।
আজ বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














