২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ৮৫ ডেঙ্গু রোগী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-২৩ ১৮:০৪:৩৯
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবাই রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯০ জনে। তাদের মধ্যে ৩৮৭ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অবশিষ্ট তিনজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (২০ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট এক হাজার ৪৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৭৭ জন।
চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ২০ জুলাই পর্যন্ত ১ হাজার ৯৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














