কঠোর বিধিনিষেধের প্রথম দিন গ্রেফতার ৪০৩
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-২৩ ১৯:৪৫:৩২
করোনাভাইরাসের সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে। বিধিনিষেধ নিশ্চিতে প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৪০৩ জন।
শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বিধিনিষেধের প্রথম দিন নিয়ম অমান্য করায় ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














