করোনায় আরও ১৯৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৮০

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-২৪ ১৭:৫৮:০৭


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬ জনে।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনে।

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৫৩৬ জনের। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮২৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৮ জন। এছাড়া খুলনায় ৪১, চট্টগ্রামে ৩৬, রাজশাহীতে ১৮, বরিশালে ৫, সিলেটে ১, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০৩ জন পুরুষ এবং ৯২ জন নারী। এদের মধ্যে ৫ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৪ জন এবং নারী ৫ হাজার ৯৭২ জন।

সানবিডি/এএ