২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু, শনাক্তেও রেকর্ড

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-২৬ ১৮:০৬:১০


দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জনে।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে। এর আগে গত ১৩ জুলাই দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন আক্রান্ত হয়েছিলেন।

সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯২৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৩ হাজার ৩১৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৯৫২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৬ হাজার ২৩৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭২ জন। এছাড়া চট্টগ্রামে ৬১, রাজশাহীতে ২১, খুলনায় ৪৬, বরিশালে ১২, সিলেটে ১৪, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ৫জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪১ জন পুরুষ এবং ১০৬ জন নারী। এদের মধ্যে ২৬ জন বাসায় মারা গেছেন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার৩৪০ জন এবং নারী ৬ হাজার ১৮১ জন।

সানবিডি/এএ