হিলিতে ৮৭ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২৭ ১৪:৩০:২৩


মহামারি করোনার প্রকোপের মাঝেও দিনাজপুরের হিলি স্থলবন্দরের রাজস্ব আদায়ে  প্রবৃদ্ধি হয়েছে। সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যের চেয়ে অতিরিক্ত প্রায় ৮৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩১২ কোটি ২৯ লাখ টাকা। এর বিপরীতে বছর শেষে আদায় হয়েছে ৩৯৯ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকা। সে হিসাবে অতিরিক্ত আদায় হয়েছে ৮৬ কোটি ৯৭ লাখ ৩২ হাজার টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া লক্ষ্য অনুযায়ী,  গেল অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৬ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আদায়ের কথা ছিল। এর বিপরীতে মাস শেষে আদায় হয় ৪৩ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা। এছাড়া আগস্টে ১৩ কোটি ৩০ লাখ টাকার বিপরীতে ২০ কোটি ৮৬ লাখ ৩০ হাজার, সেপ্টেম্বরে ৯ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে ২০ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার, অক্টোবরে ১৮ কোটি ১০ লাখ টাকার বিপরীতে ১৮ কোটি ৬৮ লাখ ২২ হাজার টাকা, নভেম্বরে ৩১ কোটি ৯ লাখ টাকার বিপরীতে ২৬ কোটি ৬০ লাখ ৪৩ হাজার, ডিসেম্বরে ৫১ কোটি ১৬ লাখ টাকার বিপরীতে ২২ কোটি ২১ লাখ ১ হাজার টাকা আদায় হয়েছে।

সানবিডি/এনজে