একদিনে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-২৭ ১৮:৫২:৫৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৯ জনে।
এছাড়া, ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫ হাজার ১৫৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ৪৭৮টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৫৮ হাজার ৭১১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৮ জন পুরুষ এবং ১২০ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৪৭৮ জন এবং নারী ৬ হাজার ৩০১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৮৪ জন। এছাড়া চট্টগ্রামে ৬১, রাজশাহীতে ২১, খুলনায় ৫০, বরিশালে ১৩, সিলেটে ৭, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














