ভোমরায় রাজস্ব ঘাটতি ৮০০ কোটি টাকার বেশি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২৮ ১৫:০১:২২
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত পাঁচ বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।২০১৬-১৭ অর্থবছর থেকে গত ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ৩ হাজার ৯৪৭ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব অর্জন হয়েছে বলে জানান বন্দর-সংশ্লিষ্টরা। তাছাড়া এ সময়ে রাজস্ব ঘাটতি রয়েছে ৮০০ কোটি টাকার ওপরে।
এ ব্যাপারে ভোমরা শুল্ক স্টেশনের জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ৩ হাজার ৯৮৭ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব অর্জন হয়েছে। এর মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে ৭৭৪ কোটি ৬৩ লাখ, ২০১৭-১৮ অর্থবছরে ৭৯৫ কোটি ৯৪ লাখ, ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৩২ কোটি ৭১ লাখ, ২০১৯-২০ অর্থবছরে ৫৮৩ কোটি ৪০ লাখ এবং সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে ৭৬০ কোটি ৬৮ লাখ টাকা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














