বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধির সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-৩০ ১৪:২১:৪৫


করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে চলামান বিধিনিষেধ ৫ আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম ।

তিনি বলেন, আমরা আরও দশ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।

খুরশীদ আলম বলেন যেভাবে সংক্রমণ বাড়ছে, অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

এর আগে ঈদ পরবর্তী সংক্রমণ সামাল দিতে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ফের শুরু হয় কঠোর বিধিনিষেধ। যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

করোনার সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে বিধিনিষেধ চলাকালীন সড়ক, নৌ, রেলপথে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

সানবিডি/আরএইচ