করোনায় ২৪ ঘণ্টায় আরও ২১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-৩০ ১৮:০৫:২৯


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এবং আক্রান্ত হয়ে মৃত্যু দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ২৬৭ জনে।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সানবিডি/ এন/আই