বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-৩১ ১৪:৫৭:০৩


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১২ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে আবারো সচল হয়ে ওঠে বন্দরের কার্যক্রম। বর্তমানে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ছাড়াও নেপাল ও ভুটান থেকে জরুরি পণ্য আনা নেওয়া করা হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে সিএন্ডএফ, আমদানি রপ্তানিকারক, ব্যাবসায়ীসহ উভয় দেশের বন্দর সংশ্লিষ্টদের ঐক্যমতের ভিত্তিতে ১৯ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ১২ দিন পর শনিবার সকালে গম এবং পাথরের কয়েকটি পণ্যবাহী ট্রাক স্থলবন্দর দিয়ে বাংলাবান্ধায় প্রবেশ করে।

সানবিডি/এনজে