লঞ্চ চলাচল শুরু, চলবে রোববার দুপুর পর্যন্ত : বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-৩১ ২০:৩৮:১৪


দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ (শনিবার) রাত থেকেই আগামীকাল (রোববার) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। গার্মেন্টসসহ সকল কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে করোনা সংক্রমণে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই রোববার (১ আগস্ট) থেকে চালু হচ্ছে পোশাক কারখানা। এ ঘোষণায় গ্রামে আটকা পড়া শ্রমিকরা যে যেভাবে পারছেন ঢাকাসহ শিল্পাঞ্চলে ছুটছেন। এমন প্রেক্ষাপটে সমালোচনার মুখে লঞ্চ চালুর সিদ্ধান্ত নিল বিআইডব্লিউটিএ।

সানবিডি/আরএইচ