বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ নিয়ে নর্থ সাউথের ভিন্ন আয়োজন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৩ ১৯:৪১:২৫
মহান মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষ নিয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে নর্থ সাইথ বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ পালনে তেমন কোনো উদ্যোগ না থাকলেও নর্থ সাউথে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন, বই রচনাসহ নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
নর্থ সাউথ জানিয়েছে, দেশ-বিদেশের স্বনামধন্য ৪৭ জন লেখক ও রাজনীতিবিদদের লেখা নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে বইটি রচনা ও প্রকাশ ছাড়াও নর্থ সাউথ প্রতিষ্ঠা করেছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত দুই হাজারেও বেশি বই ছাড়াও কর্নারে আছে আরো দুর্লব সব সংগ্রহ যা ইতোমধ্যেই ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে আরও নানা আয়োজনে এই করোনাকালেও ব্যস্ত সময় পার করছে নর্থ সাউথ। বিষয়টি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ।
তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘অত্যন্ত ভালো কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ধরনের উদ্যোগ খুব প্রয়োজন আমাদের জন্য। তারা অনেক কাজ করছে। আমরা এমন কাজকে সাধুবাদ জানাই। আশা করি নর্থ সাউথের পথ ধরে অন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানহগুলো এগিয়ে আসবে।’
এক প্রশ্নের জবাবে ড. অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ বলেন, ‘আসলে তুলনামূলকভাবে বেশি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকা শিক্ষার্থীরা জাতির পিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে একটু কম সচেতন থাকে। দেখা যায় তারা বিদেশের অনেক কিছু জানে। তবে নর্থ সাউথের মতো অন্যরা যদি এভাবে কাজ করেন তাহলে তার অত্যন্ত ইতিবাচক ফল আমরা পাব।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালনের লক্ষ্যে নেয়া হয়েছে নানা কর্মসূচি। আয়োজনের অংশ হিসেবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে নতুন প্রজন্ম এবং বিশ্ববাসীকে জানানোর জন্য নেয়া প্রকাশ করা হয়েছে বই।
জাতির জনকের জীবন নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশ-বিদেশের স্বনামধন্য ৪৭ জন লেখক ও রাজনীতিবিদদের লেখা নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে বই রচনা ও প্রকাশ করেছে। বিভিন্ন পর্যায়ের পাঠকদের কথা বিবেচনা করে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বইটি প্রকাশিত হয়েছে। যে বই ইতোমধ্যে প্রশংসা পাচ্ছে সব মহলে।
সম্প্রতি ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বইয়ের ভার্চুয়াল মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানে শিক্ষামন্ত্রী এ কাজের জন্য নর্থ সাউথ কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।
ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলছিলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নর্থ সাউথ সম্পূর্ণ বিনা বেতনে অধ্যায়নের সুযোগ দিয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতি বছর বিজয় দিবসে অভিভাবক মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট দেয়।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও ইফজিসির সহায়তায় আয়োজিত ১০০ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার নলেজ পার্টনার ছিল নর্থ সাউথ। এ প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন পর্যায়ের এক কোটিরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয়।
এনএসইউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষের স্মারক হিসেবে বঙ্গবন্ধুর ছবি সংবলিত কলম তৈরি করেছে। বছরব্যাপী নানা আয়োজনে এই করোনাকালেও ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ড সদস্যরা।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













