পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রকাশ: ২০১৬-০১-২২ ১২:২৩:৪৫


patuakhali_99472পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার সকালে উপজেলার আমখোলা সিকদারবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বাসটি গলাচিপা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী আসছিলেন। বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত অপরজনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান ওসি।

সানবিডি/ঢাকা/আহো