হিলিতে কেজিতে ৩ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৭ ১৩:৫৬:৩৪


দিনাজপুরের হিলি স্থলবন্দরে মাত্র তিনদিনের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দাম।পাইকারি বাজারে কেজিপ্রতি দাম বেড়েছে ৩ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কম থাকায় সরবরাহ সংকটে দাম  বেড়েছে।

এ ব্যাপারে হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগে  বেশি পরিমাণ আমদানি হলেও বর্তমানে কিছুটা কমেছে, যে কারণে পাইকারি বাজারে মসলা পণ্যটির দাম বেড়েছে।

বাজারে গিয়ে দেখা যায়, বন্দরে আমদানীকৃত ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে, যা তিনদিন আগেও বিক্রি হয় ২৫ টাকায়।  আর নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৩ টাকা কেজি দরে, যা তিনদিন আগে বিক্রি হয় ৩১ টাকায়।

সানবিডি/এনজে