মহামারিতে বেনাপোলে ভ্রমণ খাতে রাজস্ব আয়ে ধস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৮ ১৪:০৬:৪১
চলমান মহামারির প্রকোপের কারণে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২০২০-২১ অর্থবছরে ভারত ভ্রমণকারী যাত্রীর সংখ্যা আগের বছরের চেয়ে কমেছে ৮ লাখ ৩২ হাজার ৬৪৭ জন। এ সময় ভ্রমণ খাতে রাজস্ব ঘাটতি হয়েছে ৪১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। ভ্রমণ নিষেধাজ্ঞায় চিকিৎসা, পর্যটন ও বাণিজ্যিক খাতে এর প্রভাব পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, দেড় বছর ধরে চলা করোনার বিরূপ প্রভাবে নানা বিধি নিষেধে কমেছে যাত্রী যাতায়াত।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,প্রতিবছর বেনাপোল ইমিগ্রেশন চিকিৎসা, ব্যবসা, শিক্ষা আর ভ্রমণে প্রায় ১৮-২০ লাখ যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে। যা থেকে বছরে সরকারের ১০০ কোটি টাকার কাছাকাছি রাজস্ব আহরণ হয়। কভিড সংক্রমণ রোধে গত বছরের ১৩ মার্চ ভারত সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশীদের ভারত যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বছরের ১৫ আগস্ট ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করে স্বল্প পরিসরে মেডিকেল ও বিজনেস ভিসা চালু করে ভারত। চলতি বছর ভারতে আবার করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়লে ২৩ এপ্রিল বাংলাদেশ সরকার ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। এতে আবারো যাত্রী যাতায়াত বন্ধ হয়ে যায়। বর্তমানে শর্তসাপেক্ষে শুধু মুমূর্ষু রোগীদের জন্য সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু রয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














