বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশ: ২০১৬-০১-২৩ ১২:২৯:০৫
নওগাঁর সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে জয়নাল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে। জয়নাল সাপাহার উপজেলার দক্ষিণ পাতারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
পাতারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে ২০/২৫ জনের একদল গরু ব্যবসায়ী ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে গুলি করলে জয়নাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে-১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার রফিকুল হাসান সকাল ১০টায় দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে আদাতলা সীমান্তে একটি পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। লাশ বিএসএফের কাছে রয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













