যুবককে গলা কেটে হত্যা

প্রকাশ: ২০১৬-০১-২৩ ১৫:৩৪:২৩


হত্বযাবগুড়া জেলার শেরপুরের গাড়ীদহ ইউনিয়নের দামুয়া গ্রামের সাইদুর রহমান (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে ওই গ্রামের একটি সবজিক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত সাইদুর শেরপুর পৌর শহরের উলিপুর অফিসারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইদুর রহমান তার বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার বাবা আনোয়ার হোসেন রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি। শনিবার বেলা ১২টার দিকে ওই গ্রামের একটি সবজিক্ষেতে স্থানীয় লোকজন অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ  উদ্ধার করে এবং স্বজনরা নিহতের লাশ সনাক্ত করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত শুরু করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো