ভোমরায় সাড়ে ৫ হাজার টন আদা আমদানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৬ ১৪:০১:১৯


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অন্য সময়ের তুলনায় আদা আমদানির পরিমাণ বেড়েছে।চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাসে মসলাজাতীয় পণ্যটির আমদানি বিদায়ী অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে অন্তত পাঁচ গুণ। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে আদার চাহিদা ঊর্ধ্বমুখী। কিন্তু সে তুলনায় সরবরাহ ছিল কম। এ কারণে সম্প্রতি আদার দাম বেড়ে যায়। বাজারে লাগাম টেনে ধরতে আদার আমদানি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, গত জুলাইয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ৫ হাজার ৪১৫ টন আদা আমদানি হয়। আমদানীকৃত এসব আদার মূল্য ৪৪ কোটি ৫৮ লাখ টাকা।

তিনি আরো জানান, ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ১ হাজার ৪৩২ দশমিক ২৯ টন আদা আমদানি হয়েছিল। এসব আদার মূল্য ১১ কোটি ৮০ লাখ টাকা। গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে মসলাজাতীয় পণ্যটির আমদানি বেড়েছে প্রায় পাঁচ গুণ।

সানবিডি/এনজে